পোস্টগুলি

The ignored bride of Pandavas অনাদৃতা পাণ্ডব কুলবধু ( Mahabharata Stories ) ( history and mythology stories )

ছবি
The ignored bride of Pandavas       অনাদৃতা পাণ্ডব কুলবধু     ( Mahabharata Stories ) ভারতের প্রধান দুই মহাকাব্য রামায়ণ ও মহাভারতে এমন অনেক চরিত্র আছে যাদের নানা ধরনের গুন অবদান আত্মত্যাগ থাকা সত্ত্বেও তাদের কথা কেউ মনে রাখেনি। মনে না রাখার বিশেষ একটি কারন হলো যে এদের রচনাকারেরাও এদের নিয়ে বিশেষভাবে মাথা ঘামায়নি।  এমনই একটি নারী চরিত্র মহাভারতের " রাক্ষসী হিড়িম্বা"।  যে ছিলো জাতিতে রাক্ষস। মহাভারতে এই যে রাক্ষস নামক প্রানীদের উল্লেখ পাওয়া যায় তাদের চেহারা স্বভাবের যা বর্ণনা করেছেন ব্যাসদেব তাতে এরা ছিলো বিশালাকৃতির, কুৎসিত দেখতে বড় বড় দাঁত ও নখ, চোখ ছিলো রক্তবর্ন, স্বভাবে স্বার্থপর এবং নরমাংস ভক্ষনকারী। এরা প্রয়োজনে নানা রূপ ধারণ করা ও মায়ার সাহায্যে নানান অলৌকিক কাজ করতে পারতো।  কিন্তু পুরাণ গবেষক ও লেখকদের লেখায়, রাক্ষস বলতে যেসব ভয়ংকর প্রানীদের কথা বলা হয়েছে  তারা ঠিক সেই রকম ছিলো না। বিভিন্ন লেখায় এই রাক্ষস জাতিকে অনার্য, আদিবাসী অরণ্যচারী, শারীরিকক্ষমতাসম্পন্ন,দৃঢ় মানসিকতার জনগোষ্ঠীগুলোকে বোঝানো হয়েছে যারা স্বভাব আচ...

Shanta- The Neglected Character in RAMAYANA - রামায়ণের অবহেলিত চরিত্র শান্তা - ( history and mythology stories )

ছবি
মহাকাব্য রামায়ণের Elite চরিত্রগুলোর মধ্যে স্থান না পাওয়া অবহেলিত একটি চরিত্র হলো  "শান্তা"। এখন প্রশ্ন হলো, কে এই " শান্তা"? কেনোই বা তিনি রামায়ণে বর্নিত Elite চরিত্রগুলোর সমভাগীদার? সঠিক প্রশ্ন---- গুরুত্বপূর্ণ কেউ যদি না হয়ে থাকেন এই "শান্তা" তাহলে তো তাঁর পক্ষে বক্তব্য রাখার দাবি জানানো উচিৎ হবে না। কিন্তু আমার দাবি জানানোটা খুবই যুক্তিযুক্ত, তাই আমি বেছে নিলাম,  আমার আজকের বিষয় মহাকাব্য রামায়ণে বিশেষভাবে অবহেলিত চরিত্র "শান্তা" কে ‌‌    ~~~ জন্ম পরিচয়ঃ~ শান্তা হলেন রামায়ণের অযোধ্যার রাজা দশরথ ও তাঁর বড় রানী কৌশ্যলার প্রথম সন্তান। বাল্মিকী রচিত রামায়ণে এই কন্যার উল্লেখ নেই, এই ব্যাপারে বাল্মিকী একেবারে Silent। অর্থাৎ দশরথের চার পুত্র রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্নের দিদি ছিলেন এই শান্তা। তাহলে দেখা যাচ্ছে দশরথের প্রথম সন্তান কোনো পুত্র নয় তিনি ছিলেন একজন কন্যা। এই কন্যার জন্মের পর দশরথ - কৌশ্যলা খুব একটা খুশি হয়নি বলেই জানা যায়। কারন বংশ ও রাজ্যের দায়িত্ব একমাত্র "পুত্রেরা" নিতে সক্ষম ( যদিও আমি এই কথার বিন্দুমাত্র সমর্থ...

( Vishnu avatars and related Scientific explanation ) বিষ্ণুর দশাবতার আর তার বৈজ্ঞানিক ব্যাখ্যা :- Was Dashavtar related to Science? (History and Mythology facts)

ছবি
                                             Vishnu avatars and related Scientific explanation   (বিষ্ণুর  দশাবতার আর তার বৈজ্ঞানিক ব্যাখ্যা ) মানুষ মাত্রই কমবেশী গল্প শুনতে বা পড়তে ভালোবাসে। আর গল্প যদি সহজ ভাষায় লেখা হয়, সেই গল্প অনেক বেশী মানুষের বোধোগম্য হয়। যেমন কঠিন কোনো Subject শিক্ষক শিক্ষিকাগন গল্পের মতো করে বুঝিয়ে দিলে ছাত্রছাত্রীদের কাছে পড়াটা  Easy হয়ে যায় ঠিক তেমন হিন্দুধর্মের বেদ, উপনিষদ, শাস্ত্র, মহাকাব্যের সহজ সরল ভাষায় অনুবাদগুলো সাধারণ মানুষের কাছে বিশেষভাবে গ্রহনীয়। এরকম অনেক লেখকগণ আছেন যাঁরা হিন্দু পৌরাণিক কাহিনিগুলোকে খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ কারন হিন্দু শাস্ত্র আমার খুবই পছন্দের বিষয়। আজ আমিও একটু চেষ্টা করবো বহু উল্লেখিত পৌরাণিক একটি কাহিনির ব্যাখ্যা করার,  দেখি কতটা সার্থক হতে পারি। আজ আমার subject হলো  " বিষ্ণুর দশাবতার "।  আমার ঠাম্মার কাছে ছোটোবেলায় এই নিয়ে গল্প শুনেছি।...

রামায়ণ উত্তর রঘু বংশ..... (Stories After Ramayana)

ছবি
রামায়ণের কাহিনি সবার জানা। সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্র রঘু,  রঘুর পুত্র অজ আর অজের পুত্র দশরথ।  ইনি অয্যোধ্যার রাজা ছিলেন। তাঁর তিন স্ত্রী ছিলো কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। এই দশরথের পুত্ররা হলেন রাম, ভরত,  লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। দশরথ এর কিভাবে  এই চারপুত্রের প্রাপ্তি হয়েছিলো সেই কাহিনিও সকলের জানা। শোনা যায় পুত্র ছাড়াও তাঁর একটি কন্যা ছিলো যার নাম শান্তা। রামায়ণ মানেই রামচন্দ্র ও তাঁর বনবাস, লঙ্কা জয়, বনবাস শেষ করে অয্যোধ্যায় ফিরে আসা, তাঁর বীরত্বের কথা।  কিন্তু আমরা  যেখানে রামায়ণ শেষ হয় বলে জানি ( সীতার অগ্নি পরীক্ষা আর শেষে পাতালপ্রবেশ) আমার কৌতূহল সেখানেই।  এরপর কি হয়েছিলো? হতেই পারে রাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্ন তাদের পরিবার নিয়ে সুখে দুঃখে দিন কাটিয়েছিলো। আমার কৌতূহলটা হলো রাম ও তাঁর তিন ভাই এর পরিবার পরিচয় নিয়ে। মানে রামায়ণের বর্নিত রামচন্দ্র ও তাঁর তিন ভাইদের Next generation, মানে দশরথের পুত্রদের কথা তো সবাই জানি কিন্তু তাঁর নাতি নাতনি দের কথা কারো জানা আছে কি? কেউ কেউ হয়তো বলবেন--  "হ্যাঁ জানি তো, কেনো লব ও কুশ "। একদম ঠিক বলেছেন কি...

কুম্ভলগড় এর মর্মান্তিক ইতিহাস .. The Sad Story Of Kumbhalgarh.. ( INDIAN HISTORY )

ছবি
ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি প্রথম যে হয় তাকে সবাই   মনে রাখে।   যে দ্বিতীয় হয় তাকে কেউ মনে রাখে না।   যেমন চাঁদে   যাওয়া প্রথম মানুষ নীল   আর্মস্ট্রং আমরা সবাই জানি। কিন্তু দ্বিতীয় কে ? এডউইন   অলড্রিন।   কতজন মনে রাখি আমরা ? খুব   কম লোকই জানে।   সেরকমই একটা উদাহরণ আছে।   পৃথিবী র সব চেয়ে লম্বা প্রাচীর কি ? চীন এর প্রাচীর।   চীন এর প্রাচীর নিয়ে অনেক গল্প অনেক লেখা।   আর তা দেখতে সারা বছর নানা দেশের পর্যটক।   কিন্তু দ্বিতীয় লম্বা প্রাচীর কি ? কতজন জানি ? হ্যা দ্বিতীয় লম্বা প্রাচীর টা   আমাদের দেশে এই ভারতবর্ষেই আছে। কুম্ভলগড় দুর্গের নাম হয়তো অনেকেই শোনেন নি।   তা নিয়ে খুব বেশি লেখালিখিও তেমন হয়না।   রাজস্থান ঘুরতে গেলে আমরা কুম্ভলগড় এর কথা মাথায় রাখি না। পৃথিবীর দ্বিতীয়   বৃহত্তম   প্রাচীর আছে এই কুম্ভলগড় দুর্গেই। কুম্ভলগড় দুর্গ   ভারতের রাজস্থান এর মেবার এ অবস্থিত।   মাটি থেকে প্রায় ১১০০ মিটার   উচ্চতায় তৈরী এই পাহাড়   ঘেড়া   দুর্গ। আর তার প্রা...

মহাভারতের অবহেলিত চরিত্র সহদেব... The Neglected Sahadeva in Mahabharat..

ছবি
  হিন্দু মহাকাব্য মহাভারত জুড়ে অনেক বীর মহারথীদের উল্লেখ আছে।   যথাঃ ভীষ্ম , পান্ডু , কৌরবগনদের মধ্যে বিশেষ ভাবে দুর্যোধন ,   পান্ডবরা , দ্রোনাচার্য ও তাঁর পুত্র অশ্বথামা , বলরাম এরকম বহু powerful character আছে যাদের নিয়ে মহাভারতে অনেক কলমের কালি খরচ হয়েছে।   কিন্তু এমন কিছু চরিত্র আছেন যাঁদের যোগ্যতা থাকা সত্ত্বেও খুব একটা জায়গা পায়নি। অনেকটা হিন্দি সিনেমার side hero type, যোগ্যতা থেকেও hero হয়ে ওঠা হলোনা কোনোদিন। মহাভারতেও ঠিক এমন একটি চরিত্র ছিলো যাঁর মধ্যে নায়ক হয়ে ওঠার সমস্ত meterial থাকেও supporting character হয়ে থেকে যেতে হলো সারা জীবন। তিনি হলেন পঞ্চ পান্ডবের পঞ্চম পান্ডব   " সহদেব " । যুধিষ্ঠির ,   ভীম , অর্জুন সম্পর্কে যার জ্যেষ্ঠ ভ্রাতা তাঁর অবস্থাটা সহনায়ক ছাড়া আর কি হতে পারতো ? আমার তো মনে হয় ,   গোটা মহাভারত শুধু অর্জুনের বীরত্ব দেখানোর চেষ্টায় এমন অনেক বীর চরিত্রকে just over look করে গেছে।   তা না হলে সহ...