পোস্টগুলি

HINDUISM লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রামায়ণে বর্নিত পার্শ্বচরিত্রের প্রানীসমূহ আসলে কি ছিলো??? Relevancy of the non-human characters in RAMAYANA ....

ছবি
রামায়ণ - মহাভারত পুরোটা এক জীবনে পড়ে, বোঝা প্রায় অসম্ভব। এই উক্তির কারন, মহাকাব্য দুটো নিয়ে নড়াচড়া করতে বসলেই দেখি প্রতিবারই কিছুনা কিছু ভাবনা তৈরী হচ্ছে। হিন্দুদের প্রধান দুটি মহাকাব্য রামায়ণ ও মহাভারত। যদিও রামায়ণের ও মহাভারতের বেশকিছু পার্থক্য আছে।  মহাভারতের প্রেক্ষাপট ও চরিত্রগুলো বিশাল, জাঁকজমকপূর্ণ। সেই তুলনায় রামায়ণ অনেকটাই আটপৌরে। কিন্তু হিন্দুদের এই পবিত্র মহাকাব্যের কাহিনী ভারতবর্ষের সাথে সাথে, এশিয়া ও পূর্ব প্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে আছে। রামায়ণের কাহিনী অজানা নেই কারো। এই কাহিনী বিস্তার লাভ করেছে ভারতবর্ষের এক বিখ্যাত রাজ্যের বিখ্যাত রাজবংশের সদস্যদের ঘিরে, তাদের জন্ম - মৃত্যু, সুখ- দুঃখ,  বিবাহ - বিচ্ছেদ, জীবনের উত্থান-পতন, আদর্শের মধ্যে দিয়ে। এই মহাকাব্যের নায়ক রামচন্দ্র এবং তাঁর বীরগাথায় মুগ্ধ আপামর ভারতবাসী। তবে আজ আমার লেখার বিষয় রামচন্দ্র বা অযোধ্যা রাজপরিবারের কোনো সদস্য নয়, আজ রামায়ণের বানর চরিত্র যারা আছে তাদের নিয়ে কিছু লেখার চেষ্টা করবো। রামায়ণ পড়তে গিয়ে দেখা যায়, রামচন্দ্রের চোদ্দো বছর বনবাস পর্বে রাম, সীতা ও লক্ষ্মণ ছাড়া আর কাউকেই মানুষ হিসেবে পাইনা। এ...

দেব দেবীদের বাহন মানব জীবনে কিসের প্রতীক ??? What the Careers of gods and goddesses symbolizes in human life ???

ছবি
হিন্দু ধর্মের যত দেব-দেবীগণ আছেন তাদের প্রত্যেকের বাহন রূপে নানা জীব জন্তু পাখি দেখা যায়। বাহন মানে যে বহন করে। তারমানে প্রত্যেক দেব - দেবীদের যে বাহন আছে তারা এইসব দেবী দেবতাদের বহন করে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। যাতায়াতের জন্য দেব - দেবীরা এই বাহনদের রাখেন। কিন্তু একটু তলিয়ে ভাবলে এই ধারণার সত্যতা সম্পর্কে সন্দেহ জাগে। কারন,  প্রত্যেক দেব - দেবী নিজেরাই অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী, তাঁরা নিজেদের সেই ক্ষমতার জোরেই এক জায়গা থেকে অন্য জায়গায় বিনা বাধায় যাওয়া আসা করতে পারেন নিশ্চয়ই। তাহলে বাহন কেনো? কিছু কিছু দেব - দেবীর বাহন রূপে এমন প্রানী আছে যাদের শারিরীক ক্ষমতাই নেই কাঁধে বা পিঠে চাপিয়ে ঘুরে বেড়ানোর। যেমনঃ সিংহ হলো দেবী দুর্গার বাহন, সিংহ না হয় আকারে বড় শক্তিশালী প্রাণী। তার পক্ষে দুর্গাকে পিঠে নিয়ে যাতায়াত করাটা অসুবিধার নয় কিন্তু গনেশের বাহন ইঁদুর!! অমন গোলগাল চেহারার গনেশকে ছোট্ট একটা ইঁদুরের পক্ষে পিঠে নিয়ে ঘোরা সম্ভব? এখানেই প্রশ্ন জাগে বিভিন্ন দেব-দেবীদের সাথে বাহন রূপে থাকা প্রাণীগুলোর অর্থ কি? হিন্দু ধর্মের পূজার নিয়ম পদ্ধতিতে প্রকৃতি ও জীবের ব্যবহার সেই আদি যুগ ...

বিষ্ণুর শঙ্খ চক্র গদা ও পদ্ম মানবজীবনে কি বার্তা দেয়? What Lord VISHNU'S Weapons Teaches Us?

ছবি
ওমঃ নমোঃ ব্রাহ্মণ্য দেবায় গোঃ ব্রাহ্মণ্য হিতায়ঃ চঃ। জগঃধিতায় কৃষ্ণায়ঃ গোবিন্দায়ঃ নমোঃ নমোঃ এটি হলো ভগবান বিষ্ণুর ধ্যানমন্ত্র।যার অর্থ --- ব্রাহ্মণ্যদেবকে নমস্কার, গো- ব্রাহ্মণের হিতকারী এবং মঙ্গলকারী কৃষ্ণকে - গোবিন্দকে নমস্কার।  হিন্দু ধর্মের ত্রিমূর্তি দেবতাগন হলেন ব্রহ্মা - বিষ্ণু - মহেশ্বর। এঁনাদের মধ্যে বিষ্ণু হলেন বিশ্বের প্রতিপালক। হিন্দু ধর্মনুযায়ী বিষ্ণু বৈষ্ণবদের সর্বপ্রধান দেবতা। পুরাণে বিষ্ণুর বর্ননায় লেখা আছে, তাঁর গায়ের রং মেঘের মতো নীল, তিনি চতুর্ভুজ অর্থাৎ তাঁর চারটি হাত আর এই চার হাতে থাকে চারটি দ্রব্য। সেগুলো হলো শঙ্খ চক্র গদা ও পদ্ম। বিষ্ণুর ওপরের দিকের বাম ও ডান হস্তে থাকে যথাক্রমে  শঙ্খ এবং চক্র। নিচের বাম ও ডান হস্তে থাকে যথাক্রমে গদা এবং পদ্ম।  ভগবান বিষ্ণুর এই রূপ সবার জানা। বিষ্ণুর চার হাতের এই শঙ্খ চক্র গদা ও পদ্ম শুধুই কি তাঁর সজ্জার অংশ নাকি এর উপস্থিতি কোনো গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে?  উত্তর কিন্তু হ্যাঁ, ভগবান বিষ্ণুর এই শঙ্খ চক্র গদা ও পদ্ম সামাজিক জীব মানুষের জীবনের প্রতি মুহূর্তের চলার সঠিক পথ নির্দিষ্ট করে।  সেই দিকগুলো নিয়ে আ...